সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

বরিশালে নেই বিধি-নিষেধ, সতর্ক প্রশাসন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৬৯২ বার

বরিশালে কঠোর লকডাউন এখন এক কাগুজে আদেশে পরিণত হয়েছে। কিছু দোকানপাট, থ্রি হুইলার এবং লঞ্চ-বাস বন্ধ থাকা ছাড়া প্রায় সব কিছুই স্বাভাবিক। নগরীতে বেড়েছে মানুষ এবং যানবাহন চলাচল। এদের অনেকেই মুখে নেই মাস্ক। শারীরিক দূরত্বও অনুসরণ করেন না কেউ।

 

যদিও লকডাউন এবং স্বাস্থ্য বিধি বাস্তবায়নে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। যত দিন যাচ্ছে কঠোর লকডাউন ততই শিথিল হয়ে যাচ্ছে। রবিবার ১১তম দিনে নগরীর রাস্তাঘাটের চিত্র অনেকটাই স্বাভাবিক।

 

কিছু দোকানপাট, থ্রি হুইলার এবং লঞ্চ-বাস বন্ধ থাকা ছাড়া লকডাউনের তেমন কোন প্রভাব ছিল না বরিশালে। রাস্তায় চলাচল করেছে প্রচুর সংখ্যক মানুষ এবং যানবাহন। নানা প্রয়োজনে, নানা অজুহাতে রাস্তায় বের হয়েছেন তারা। এদিকে লকডাউন বাস্তবায়নে আজও নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

 

অপ্রয়োজনে ঘর থেকে বের হলে কিংবা স্বাস্থ্য বিধি অমান্য করলে তাদের শাস্তির আওতায় আনছে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে নগরীতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব এবং পুলিশের টহল অব্যাহত রয়েছে। তবে পুলিশের চেকপোস্টগুলোতে এখন আর তেমন নজরদারি দেখা যায়নি। জনস্বার্থে জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এসএম রাহাতুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com