শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

বনকর্মকর্তার বিরুদ্ধে জেলেদের সংবাদ সম্মেলন

সুনান বিন মাহবুব, পটুয়াথালী
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১৯৭ বার

পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চরগঙ্গামতি এলাকায় বনবিভাগ কর্তৃক ২২ অসচ্ছল জেলে পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চরগঙ্গামতি এলাকার জেলেরা। শনিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী প্রেস ক্লাবের ডঃ আতাহার উদ্দিন মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

লিখিত বক্তব্যে জেলেরা জানান, তারা অসহায় ২২ পরিবার। সাগরে মাছ ধরে অর্থ উপার্জন করে পরিবার-পরিজনদের নিয়ে জীবন-জীবিকা নির্বাহ করছেন। বিগত প্রায় ৪০ বছর পূর্বে তৎকালিন বন বিভাগের কর্মকর্তাগণ বন পাহারা দেওয়ার জন্য প্রায় ৪০০ ভূমিহীন পরিবারকে সাগর পারের বিভিন্ন জায়গায় আশ্রয় স্থাপন করেন। বন বিভাগের জায়গায় বসবাস করার কারনে জেলেরা বনকর্মকর্তাদের বছরে ১০০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত দিয়ে আসছেন।

 

কিন্তু এ বছর গঙ্গামতি বিট অফিসার মোশারেফ হোসেন তাদের কাছে অর্থাৎ চর গঙ্গামতি এলাকার খালগোড়ার ২২ টি জেলে পরিবারের কাছে এককালিন ১০ হাজার টাকা করে দাবি করেন।

 

কিন্তু জেলেরা ১০ হাজার টাকার কম দিতে চাওয়ায় বিট অফিসার তাদের বসবাসের জায়গায় বৃক্ষ রোপন ও বনায়ন করবেন বলে মৌখিকভাবে জেলেদের অন্যাত্র চলে যেতে বলেন।

 

এরপর কিছুদিন পূর্বে বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম ও গঙ্গামতি বিট অফিসার মোশারেফ হোসেনের নেতৃত্বে বন বিভাগের প্রায় ৬০-৭০ জন কর্মচারী ও শ্রমিক জেলেদের বসত ঘর ভাংচুর করে তাদের বসবাসস্থল থেকে সরিয়ে দেয়।

 

সংবাদ সম্মেলনে জেলেরা আরও অভিযোগ করেছেন, তাদেরকে কোন প্রকার লিখিত পূর্ব নোটিশ না দিয়ে এমন অতর্কিত হামলা চালানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com