শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

ফাষ্ট এইড ও লাইভ সেভিং ওয়ার্কশপ করেছে ঝালকাঠি “ইয়াস” সংগঠন

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৮ বার

ঝালকাঠিতে ইয়াস ব্লাড ব্যাংকের আয়োজনে স্থানীয় মহিলা পরিষদ সেমিনার হলে শুক্রবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১০ঘটিকায় ফাস্ট এইড ও লাইভ সেভিং ওয়ার্কশপ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ার্কশপের উদ্ভোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ্ আলম, বিশেষ অতিথি ছিলেন ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, হাসান মাহমুদ, ছবির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইয়াসের সভাপতি শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিদুল ইসলাম রাব্বি। উপস্থিত অতিথীরা ইয়াস ব্লাড ব্যাংকের ১০০০ ব্যাগ ডোনেট সম্পন্ন হওয়ায় সদস্যদের নিয়ে কেক কেটে কর্মসূচীর সুচনা করেন।

এসময় ইয়াস ব্লাড ব্যাংকের বাৎসরিক রিপোর্ট প্রদান সহ কার্যক্রমের ধারনা প্রদান করেন ইয়াস ব্লাড ব্যাংক ঝালকাঠি শাখার সাধারণ সম্পাদক সুমাইয়া রহমান সেতু।

এই ওয়ার্কশপ ফাস্ট এইড সম্পর্কে আলোচনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের যুব প্রধান মশিউর রহমান শাহিন, ব্লাড ডোনেটিং সম্পর্কে ধারনা প্রদান করেন রক্ত কনিকা ফাউন্ডেশন ঝালকাঠি শাখার সাধারণ সম্পাদক লুৎফুন নাহার ঐশী, রক্ত দাতা ও সংগ্রহ করতে অনুপ্রেরনা মূলক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন অনলাইন শিক্ষা মূলক প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের একাডেমিট ইন্সট্রাক্টর ইসরাত সুলতানা নিশি।

এই ওয়ার্কশপে ৫০ এর অধিক ইয়াসের সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষনটির সভাপতিত্ব করেন ইয়াস ব্লাড ব্যাংকের সভাপতি ফারদিন তালুকদার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com