মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ফরিদপুর চেম্বারের প্রেসিডেন্টে বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩১১ বার
ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফসিসিআই) প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও দৈনিক বাংলা ৭১ এ কুৎসা রটনা ও অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। এক বিবৃতিতে মঙ্গলবার সকালে এফসিসিআই’র কর্মকর্তা ও ব্যবসায়ীদের পক্ষে এ নিন্দা জানায়।
এই নিন্দা ও প্রতিবাদপত্রে সাক্ষর করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মো. মুনির হোসেন।
বিবৃতিতে তারা বলেন, এফসিসিআই’র প্রেসিডেন্ট ফরিদপুরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজ সেবক। তিনি ফরিদপুরের স্বনামধন্য ব্যবসায়ী সাবেক পৌর কমিশনার মরহুম শেখ আলাউদ্দিন সাহেবের পুত্র। পারিবারিকভাবেই তিনি বিগত ৯৬ সাল হতে নানান ব্যবসা-বাণিজ্যে যুক্ত রয়েছেন।
ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি বাণিজ্য মন্ত্রণালয়ের দীনস্থ নিবন্ধিত প্রতিষ্ঠান এবং এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে । তিনি বিগত ১৯৯৮ সনে এফসিসিআই এর সদস্যপদ গ্রহণ করেন । তিনি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ২ বার এফসিসিআই এর পরিচালক , এক বার সিনিয়র ভাইস  প্রেসিডেন্ট এবং বর্তমানে প্রেসিডেন্ট পদে কর্মরত আছেন।
তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে দুই শতাধিক জনবল জড়িত রয়েছেন। সরকারের নিয়মাবলী মেনে একাধিকবার জেলার শীর্ষ আয়করদাতা হয়েছেন। যার মাধ্যমে তিনি দেশের চলমান উন্নয়নযজ্ঞে অবদান রেখে চলেছেন।
আমরা মনে করি, দেশ ও সমাজের একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে তিনি তার অবস্থান হতে ভূমিকা রেখে চলেছেন। তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
একই প্রতিবাদ জানিয়েছে, আলাউদ্দিন ট্রেডিং কোং লিমিটেডের পক্ষে কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com