বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ফরিদপুরে কলেজ ছাত্রীকে অপহরনের অভিযোগ

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৬৮৫ বার
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী গ্রামের ( কামারখালী বাজার ) এলাকার দিপক কুমার সাহার মেয়ে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সরকারী কলেজের ছাত্রী দিশা সাহা (১৯) কে অপহরন করেছেন ফরিদপুর জেলার সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শামসুদ্দিন মৃধার পুত্র মো কামাল মৃধা সহ তিনজন ও অজ্ঞাতনামা ৩/৪ জনের নামে ফরিদপুর মধুখালী থানায়  একটি নারী ও শিশু নির্যাতন আইনে ২০০০(সংশোধনী / ০৩) এর ৭/৩০ (অপহরন ও তৎকাজে সহায়তা )  মামলা দায়ের করা হয়েছে যার নং ১৬ , তাং ১৪ /০৬/২১ ইং ।
এজাহার সুত্রে জানা যায় , গত ৯ ই জুন ২০২১ ইং তারিখে সকালে প্রাইভেট পরার উদ্দেশ্যে বাড়ি হইতে বাহির হইলে আনুমানিক সকাল ১০ টা ১৫ মিনিটের সময় রাস্তা থেকে জোড় পূর্বক একটি মাইক্রোবাসে উঠিয়ে ফরিদপুরের দিকে নিয়ে আসে বলে জানান এলাকার দীপ সাহা , রতন কুমার সাহা , প্রনয় কুমার সাহা ।
অভিযুক্ত কালাম মৃধা কামারখালী সরকারী উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করে ।
এই বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান , আমরা অপহরণকারীদের গ্রেপ্তারের জোড় চেষ্টা চালাচ্ছি , আশা করি দ্রুত এদের গ্রেপ্তার করতে সক্ষম হবো ।
মামলার বাদী দিপক কুমার সাহা জানান , আমরা ৬ দিন বিভিন্ন জায়গায় আমার মেয়েকে খোজা খুজি করেছি কোন সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে ৬ দিন বিলম্বিত হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেছি ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com