বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ফরিদপুরে আফজাল মন্ডল গরুর হাটের জমি নিয়ে ৩ কর্মকর্তাসহ ৪ জনকে নোটিশ

এহসান রানা , ফরিদপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৮১৫ বার

ফরিদপুরের বিজ্ঞ সদর সহকারী জজ আদালত দেওয়া মোকদ্দমা নং- ২১৭/২০২১। বাদী শেখ আইনদ্দিন গং এর এক আবেদনে তিন সরকারি কর্মকর্তাসহ ৪জনকে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। সরকারি তিন কর্মকর্তারা হলেন (১) উপজেলা নির্বাহী কর্মকর্তা, (২) সহকারী কমিশনার (ভূমি), (৩) চরমাধবদিয়া ভূমি সহকারী কর্মকর্তা ও (৪)আফজাল মন্ডল গরুর হাটের ইজারাদার আরশাদ মন্ডল। ২৮/০৬/২০২১ইং তারিখে উক্ত ১-৪নং বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা ও দরখাস্তের বিষয়ে কি আদেশ হইয়াছে তাহা জানা আবশ্যক।

প্রসঙ্গত:ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের ১৪৪নং বালুধুম মৌজার এলাকার আফজাল মন্ডল নামে একটি হাট অবস্থিত এবং একটি গরুর হাট আছে। যাহা প্রতি সোমবার গরুর কেনাবেঁচা হয়। কিন্তু জোর পূর্বক আফজাল মন্ডল গরুর হাটটি চরমাধবদিয়া এলাকা নিবাসী জনৈক শেখ আইনদ্দিন গংদের কৃষি জমিতে জোর পূর্বক বসানো হয়েছে।

জোর পূর্বক বাদীর জমিতে গরুর হাট বসাতে না পারে এই মর্মে শেখ আইনদ্দিন বিজ্ঞ সিনিয়র সদর সহকারী আদালতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ঐ আবেদনের প্রেক্ষিতেই বিজ্ঞ আদালত কারণ দর্শানোর উপরোক্ত আদেশ দেন।

এ বিষয়ে ৪নং বিবাদী আফজাল মন্ডল গরুর হাটের ইজারাদার আরশাদ মন্ডল জানান আমি সরকারের নিকট থেকে টেন্ডারের মাধ্যমে আফজাল মন্ডলের গরুর হাট সর্বোচ্চ দরদাতা হিসেবে গণ্য হয়েছি এবং আমাকে লিজ দেওয়া হয়েছে।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা জানান আইনের প্রতি শ্রদ্ধা রেখেই নোটিশের জবাব দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com