শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য

ফরিদপুরের ইসমত আরা হলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩০৪ বার

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে জনপ্রশাসন পদকপ্রাপ্ত কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ ইসমত আরাকে।

জানা যায়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন–২ শাখার উপ–সচিব কে.এম. আল–আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোসাম্মৎ ইসমত আরাকে (১৭০০৫) অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ময়মনসিংহে পদায়নের আদেশ জারি করা হয়েছে। বিসিএস ৩০তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৮ সালের ১০ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কাপাসিয়ায় যোগদান করেছিল।

মাতৃমৃত্যু শূন্যের কোটায় এনে সারাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে কাপাসিয়া উপজেলা। গত তিন বছরে মাতৃমৃত্যু শূন্যে নেমে এসেছে কাপাসিয়ায়। মাতৃমৃত্যু কমাতে কাপাসিয়া মডেল বাস্তবায়নে গর্ভবতী মায়েদের ঝুঁকি, বয়সসহ ২৭ ধরনের তথ্য নিয়ে গড়ে তোলা হয়েছে তথ্যভান্ডার (ডেটাবেইজ সফটওয়্যার), যা গর্ভবতীর আয়না নামে পরিচিত।

এর পাশাপাশি আছে গর্ভবতীর গয়না নামের একটি স্বাস্থ্য নির্দেশিকা। গর্ভবতীর আয়না ও গর্ভবতীর গয়নার সমন্বয়ে চলছে মাতৃমৃত্যুমুক্ত এই কার্যক্রম। দরিদ্র গর্ভবতীর চিকিৎসা সহায়তার জন্য মানবিক সহায়তা তহবিল নামে একটি তহবিল গঠন করা হয়েছে। বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতি ছয় মাস অন্তর ইউনিয়নভিত্তিক গর্ভবতী মা সমাবেশ অয়োজন করা হয়।

মাতৃমৃত্যু কমাতে কাপাসিয়া মডেলকে আদর্শ ধরে ১০০টি উপজেলায় সেটা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। বিশ্বমঞ্চেও গুরুত্ব পাচ্ছে এই মডেল। জনসংখ্যা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সর্বোত্তম অনুশীলন (বেস্ট প্র্যাকটিস) হিসেবে এই মডেল জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) মাধ্যমে বিশ্বের ২৭টি দেশে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। মোসাম্মৎ ইসমত আরা ফরিদপুর জেলার বাসিন্দা।

উল্লেখ্য, কাপাসিয়ায় যোগদানের পরই তার নানামুখী ভূমিকা সাধারণ লোকজনের মধ্যে প্রশংসার স্বাক্ষর রাখে। বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন রোধ, দারিদ্র বিমোচন, সরকারের সাফল্য নিয়ে উন্নয়ন মেলা, ভিক্ষুক পুনর্বাসন, ভেজাল প্রতিরোধ ও মাদক নির্মূলে সফলতা রয়েছে ইউএনও মোসাঃ ইসমত আরার।

কাপাসিয়ায় দায়িত্ব পালনকালে জনসেবা প্রদানে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে সাধারণ (দলগত) ক্যাটাগরিতে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সঙ্গে দলগতভাবে জনপ্রশাসন পদক–২০২০ পেয়েছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ ইসমত আরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com