শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

প্রাথমিক শিক্ষার উপর ভিত্তি করে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে উচ্চতর শিক্ষার দিকে ধাবিত হয়- এমপি শাওন

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৩ বার

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার মূল ভিত্তি। প্রাথমিক বিদ্যালয় থেকে একজন শিশু তার প্রথম শিক্ষা গ্রহণ করে।

প্রাথমিকের উপর ভিত্তি করে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে মাধ্যমিক ও উচ্চতর শিক্ষার দিকে ধাবিত হয়। তাই ভিত্তি যদি মজবুত হয় তাহলে উপরের দিকে শিক্ষার্থীকে বেশি বেগ পেতে হয় না। তাই প্রাথমিক শিক্ষাকে বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।

সোমবার সকাল ১১.৩০ মিনিটে লালমোহন প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে করোনাকালীন সময়ে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার উন্নয়নের জন্য প্রথম প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। এরপর তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ২৬ হাজার ৪০০ প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। এটা বাংলাদেশের শিক্ষার জন্য একটি স্বরনীয় অধ্যায়।

লালমোহন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান মিলন এর সভাপতিত্বে এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোখলেছুর রহমান হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্মআহবায়ক আনম শাহজামাল দুলাল, লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com