বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রস্তুত শেবাচিমের করোনা ওয়ার্ড : পৌঁছায়নি কিট

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৯৯ বার

দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ড প্রস্তুত করা হলেও এখনো শুরু হয়নি করোনার পরীক্ষা।

একই অবস্থা বিভাগের অন্যান্য হাসপাতাল ও ৪০টি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। তবে কিটসহ অন্যান্য উপকরণ চলে এলে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সোমবার (১৬ জুন) দিবাগত রাতে শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান বলেন, করোনার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে হাসপাতালে আধুনিক ৩০ শয্যা ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবও প্রস্তুত রয়েছে। শুধু কিট আসলেই পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হবে।

নগরীর চাঁদমারি এলাকার বাসিন্দা তানিম ইসলাম বলেন, ‌করোনার লক্ষণ নিয়ে সরকারি হাসপাতালে গিয়ে জানতে পারি টেস্ট করা যাবে না। ২/১ দিন পরে আসতে বলা হয়েছে।

মুলাদীর বাসিন্দা মোশারফ হোসেন বলেন, করোনার লক্ষণ নিয়ে প্রথমে উপজেলা হাসপাতালে গিয়েছিলাম। সেখানে জানতে পারি করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। পরে বরিশাল শেবাচিম হাসপাতালে এসেও কোনো সরকারি হাসপাতালে করোনা পরীক্ষা ও চিকিৎসা সেবা পাইনি। এটি খুবই দুঃখজনক।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বিভাগের সব হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনা ওয়ার্ড রেডি রাখতে বলা হয়েছে।

করোনা পরীক্ষার কিট পৌঁছানো শুধু সময়ের ব্যাপার জানিয়ে তিনি বলেন, ২/১ দিনের মধ্যেই সবখানে করোনার কিট পৌঁছে যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com