শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

পুরো ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করলেন চেয়ারম্যান

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২২০ বার

ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নকে শতভাগ বাল্যবিয়ে মুক্ত ঘোষণা দিয়েছেন সেখানকার ইউপি চেয়ারম্যান আব্দুল হক।

ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়, গুরুত্বপূর্ণ স্থান, হাট-বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে “বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন” লেখা সম্বলিত সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে।

চেয়ারম্যানের এই ঘোষনা বাস্তবায়িত করতে তাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে একটি বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন “ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ” পরিচালিত মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।

গোটা ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত রাখতে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সম্প্রতি আনুষ্ঠানিক একটি সভাও করেছে চেয়ারম্যান আব্দুল হক।

সভাটিতে জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী, শিক্ষার্থী, বিয়ে রেজিস্ট্রি কাজী, মসজীদের ইমাম, গনমাধ্যাম কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণির মানুষকে ডেকে তার ঘোষিত কর্মসূচি অব্যাহত রাখতে সহযোগীতার চেয়েছেন।

ভৈরবপাশা ইউনিয়ন ছাড়াও ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ও নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নকেও বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়। এ নিয়ে ঝালকাঠি জেলায় তিনটি ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করাহয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com