শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

পায়রা সমুদ্র বন্ধর কর্তৃপক্ষে জমি অধিগ্রহনের দুই বছরে টাকা না পেয়ে অর্থাভাবে বিনা চিকিৎসায় ছেলে মৃত্যু মুখে

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৫৭৩ বার

বাবা প্রতিন্ধি সুলতান হাওলাদার (৬৫)। মা জাহানারা বেগম (৬০) অন্যের বাড়িতে ঝি’র কাজ করে। এক কন্যা সন্তানের জনক নুরে আলম হাওলাদার(৩১)। প্রথমে এ্যাপেনডিস। পরে টিবি।

বর্তমানে আলসারে আক্রন্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। উঠে বসতেও পারে না। দুই বছর ধরে চিকিৎসার টাকা জোগার করতে করতে এখন নিঃস্ব।

অথচ পায়রা সমুদ্র বন্ধর কর্তৃপক্ষ তার চাষযোগ্য ৫৭শতাংশ জমি অধিগ্রহন করার দুই বছরেও টাকা হাতে পায়নি। ফলে বিনা চিকিৎসায় মৃত্যু মুখে পতিত হচ্ছে নুরে আলম হাওলাদার।

জানা যায়, ইটবাড়িয়া মৌজার ১নং খাস খতিয়ান হতে সৃজিত ২৮৯নং খতিয়ানের এস,এ ৩৩৯/৬১৮নম্বর দাগের ০.৫৭ একর জমি রয়েছে সুলতান হাওলাদার ও জাহানারা বেগমের।

যা এল,এ কেস নং ১৪/২০১৯-২০ এর মাধ্যমে পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষে নামে অধিগ্রহন করা হয়েছে। অধিগ্রহনের ফাইল সকল দপ্তর পার হয়ে সহকারী কমিষনার (ভূমি)’র কলাপাড়া অফিসে আটকে রয়েছে। দীর্ঘ আট মাস ঘুরেও ফাইল ছাড়াতে পারেনি।

সুলতান হাওলাদার জানান, তার চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। মেয়ে দুইজনকে বিয়ে দিয়েছেন। দুই ছেলে ঢাকায় দিন মজুরের কাজ করে। ছোট ছেলে খেপুপাড়া নেছার উদ্দিন ফাজিল মাদ্রাসায় নবম শ্রেণিতে লেখাপড়া করে।

অর্থাভাবে লেখাপড়া বন্ধ রয়েছে। পঞ্চম সন্তান নুরে আলম হাওলাদার গত দুই বছর যাবৎ বিভিন্ন রোগে আক্রন্ত হয়ে শয্যাশায়ী। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। কিন্তু টাকার অভাবে সে চিকিৎ করাতে পারছে না।

পায়রা বন্ধর কর্তৃপক্ষ তার যে চাষযোগ্য ৫৭শতাংশ জমি অধিগ্রহন করেছে সেখান থেকে প্রায় ১৭ লাখ টাকা পাবার কথা।

এ ব্যাপারে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগবন্ধু মন্ডল বলেন, আমি আজ এখান থেকে বদলী জনিত কারনে চলে যাচ্ছি। পরবর্তী যিনি কমিশনার হয়ে এখানে যোগদান করবে তিনি বিষটি দেখবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com