বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

পাবনা সাত মাসের বাচ্চা রেখে চাটমোহরে কীটনাষক পানে গৃহবধূর আত্মহত্যা

মোঃ জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৯৩৪ বার
পাবনার চাটমোহরে স্বামীর উপড় অভিমান করে ঘরে সাত মাসের শিশু বাচ্চা রেখে কীটনাষক পানে সাথী খাতুন (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার সকাল ১০টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত গৃহবধূ সাথী উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা কাজীপাড়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।

এলাকাবাসীর তথ্যে জানা গেছে, রবিবার সকালে গৃহবধূ সাথী বাবার বাড়ি যাওয়ার জন্য স্বামীর নিকট জানায়। এতে তার স্বামী সম্মতি না দিলে দু’জনের মধ্যে ঝগড়া বেধে যায় এবং স্ত্রীকে গালমন্দ করে।
এর কিছু সময় পরে গৃহবধূ সাথী সবার অগচরে ঘরে রাখা কীটনাষক পান করে। বিষয়টি পরিবারের অন্য সদস্যরা বুঝতে পেরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবণতি হলে ডাক্তার তাকে পাবনা সদর হাসপাতালে রেফার্ড করেন। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে মারা যায়।
ঘটনার বিষয়ে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, আমি ভিকটিমের বাড়িতে গিয়েছিলাম। সামান্য ব্যাপার নিয়ে এই গৃহবধূ আত্মহত্যা করবে সেটা বোধগোম্য নয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com