মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

পাবনার নিয়ামতুল্লাপুর গোরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন সবার প্রিয় শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী

সাইদুল ইসলাম, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১০৬৭ বার

হাজার হাজার ছাত্রছাত্রী আর ধর্মপ্রিয় মানুষ কে কাঁদিয়ে পাবনার নিয়ামতুল্লাপুর গোরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন ঈশ্বরদীর ঐতিহ্যবাহী স্কুল বাঁশেরবাদা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রাপ্তন ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী।

 

দীর্ঘ দিন অসুস্থ থাকার পর গতকাল শনিবার (১০ জুলাই) হেমায়েতপুর ইউনিয়নের নিয়ামতুল্লাপুর গ্রামের নিজস্ব বাসভবনে সকাল ১০টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। এলাকার সর্বজনস্বীকৃত ধার্মিক এই শিক্ষকের চিরবিদায়ের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

দেশের এবং দেশের বাইরে অবস্থানরত অসংখ্য ছাত্রছাত্রীর আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এলাকার কৃতি সন্তান জনদরদী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ইন্জিনিয়ার রোকনুজ্জামান শিহাবের ব্যবস্থাপনায় বাঁশেরবাদা জামে মসজিদের সাবেক পেশ ইমাম এই শিক্ষকের তার দীর্ঘদিনের কর্মস্থাল বাঁশেরবাদা হাইস্কুল মাঠে ঐ বিকেল ৫টা ৩০ মিনিটে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

 

এরআগে তার দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন ধর্মীয় কর্মকান্ডনিয়ে স্মৃতিচারন মূলক বক্তব্য রাখেন তার সহ কর্মী আলহাজ্ব ডাক্তার আব্দুল ওহাব মিয়া, সাবেক প্রধান শিক্ষকআলহাজ্ব আব্দুল লতিফ মিয়া,সাবেক ছাত্র মুরাদ আলী,পুলিশ পরিদর্শক ফারুক হোসেন,শিক্ষক আলম মিয়া, ওবায়দুর রহমান প্রমূখ এরপর মরহুমের দ্বিতীয় জানাযা নামাজ গতকাল রাত পৌনে ৮টায় তার নিজ এলাকার বায়তুস ছালাম হাফেজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় এখানেও সবার প্রিয় এই ধর্মীয় অভিভাবক কে নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন হেমায়েতপুর ইউ পি চেয়ারম্যান আলা উদ্দিন মালিথা, পাবনা ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মাওলানা ইকবাল, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউ পি সদস্য মোক্তার হোসেন সহ সুধীজন।সবশেষে সাদা মনের এই ধর্মভিরু মানুষ মাওলানা মোহাম্মদ আলী স্যারের দাফন নিয়ামতুল্লাপুর গোরস্থানে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com