বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

পাবনায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৫ বার
আগামী ২০ ফেব্রুয়ারি পাবনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ক্যাম্পেইন কার্যক্রম নিয়ে স্থানীয় সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
 ২০ ফেব্রুয়ারি এই কার্যক্রম জেলার ৯টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৭৩টি ইউনিয়নে এই ক্যাম্পেইন চলবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৬০ হাজার ৯২৩ জন শিশুর ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লক্ষ ৭০ হাজার ৯৩০ জন শিশু লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ১৮৬২ কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সর্বমোট ৪ লক্ষ ২১ হাজার ৮৫২ শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
পাবনা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ খাইরুল কবিরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সহ-সভাপতি শহিদুল ইসলাম শহীদ, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলাসহ ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মীরা।
ক্যাম্পেইনের কার্যকরিতা ও এর উদ্দেশ্য তুলে ধরে সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, আমাদের উদ্দেশ্য যে একটি শিশুও এই ক্যাম্পইন থেকে বাদ না যায়। গণমাধ্যমের মাধ্যমে শিশুদের বাবা-মা যে এই ক্যাম্পেইন সম্পর্কে জানতে পারবেন এটাই আমাদের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com