শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই- এমপি শাওন

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩৭১ বার

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই।

অভিভাবকগণ সচেতন হলে পানিতে ডুবে শিশু মৃত্যু শুণ্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। গত বছর হঠাৎ করে পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার বেড়ে যায়। এর কারন হিসেবে দেখা গেছে অভিভাবকগণের উদাসীনতায় এসব মৃত্যুর জন্য অনেকাংশে দায়ী।

আমাদের এই এলাকার লালমোহন-তজুমদ্দিনের প্রতিটি বাড়ীতে প্রায় ২টি করে পুকুর রয়েছে। ছোট ছোট শিশুরা আবেগপ্রবণ হয়। তারা বিভিন্ন সময় খেলতে গিয়ে নিজেরা পানিতে পড়ে যায় অনেক শিশু নিজেরা পানিতে নামে এসময় অভিভাবকগণ তাদের প্রতি খেয়াল না করায় তারা পানিতে ডুবে মৃত্যুর মুখে পতিত হয়। বাড়িতে শিশু থাকলে বাড়ির সকলকে সচেতন থাকা উচিত।

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন এমপি শাওন।

লালমোহন থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্পডেস্কের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদের সঞ্চলনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহিরুল ইসলামের সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সোয়েব আল হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ রুহুল আমিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com