মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

পটুয়াখালীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গনঅনশন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২৫৯ বার

গত নির্বাচনের আগে দেওয়া সংখ্যালঘুদের স্বার্থবান্ধব প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সারা দেশের মতো পটুয়াখালীতেও সকাল-সন্ধ্যা গণঅনশন করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পটুয়াখালী জেলা শাখা।

শনিবার ভোর ৬টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর লঞ্চঘাট চত্বরে গণঅনশন ভোর ৬টা থেকে শুরু হয়ে চলেছে সন্ধ্যা পর্যন্ত। পটুয়াখালীর লঞ্চঘাটের সামনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কয়েক’শ নেতা–কর্মীর উপস্থিতে পালন করছেন এ কর্মসূচি।

জানা যায়, ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা। কিন্তু বর্তমান সরকার এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে জানাচ্ছেন ঐক্য পরিষদের নেতারা।

ঐক্য পরিষদের জেলা সভাপতি অতুল চন্দ্র দাস জানিয়েছেন, সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, তা বাস্তবায়নের দাবিতে সারা দেশে কর্মসূচি চলছে। আর পটুয়াখালীতে আমরা ভোর ৬টা থেকে গনঅনশন করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com