সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

পটুয়াখালীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রর্দশনী

সুনান বিন মাহবুব, পটুয়াথালী
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৩ বার

পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রর্দশনীর আয়োজন -এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে।

১৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ণ প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রর্দশনী-২০২২এর দিনব্যাপি প্রাণিসম্পদ প্রর্দশনী সদর উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. গোলাম সরোয়ার।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ এর সভাপতিত্বে এবং সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নিতাই চন্দ্র দাস, ভাইস চেয়ারম্যান এ্যাড. সৈয়দ সোহেল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মারজি আরামুক্তা, পটুয়াখালী প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ডেইরী ফার্ম এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারন সম্পাদক আবদুস সালাম আরিফ প্রমুখ।

পরে প্রাণিসম্পদ প্রদর্শণীতে ৪০ স্টলে গরু,মহিষ,ছাগল, ভেড়া,গারল,কবুতর,পাখি ৯জন খামারীকে বিজয়ী করে তাদের মাঝে সনদ এবং বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com