বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বার

পটুয়াখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষকরা।

শনিবার বেলা ১১ টায় শেখ রাসেল শিশু পার্কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ইসরাত জাহান, রাহেলা সুরিথ, হাফিজুর রহমান জিহাদ, ফয়সাল মাহমুদসহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বক্তরা বলেন, মানুষ গড়ার কারিগররা আজ অবহেলিত। যে শিক্ষকরা একজন প্রথম গ্রেডের কর্মকর্তা তৈরির কারিগর, তাদের ১২ তম গ্রেডের প্রস্তাবনা করা হয়েছে। যা আমাদের জন্য লজ্জার বিষয়।

দশম গ্রেড বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টার সদয় দৃষ্টি কামনা করেছেন শিক্ষকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com