শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

নোয়াখালী হাসপাতালে অটোরিকশা প্রবেশে বাধা দেওয়ায় দুই আনসার সদস্যকে কুপিয়ে জখম

মো: ইসমাইল হোসেন, নোয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৫৬ বার
নোয়াখালী জেনারেল হাসপাতালে রিকশা ও সিএনজি প্রকাশে বাধা দেওয়ায় মেইন ফটকে দায়িত্বরত দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে।
আজ মঙ্গলবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের মূল গেইটের ফটকের দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় চুরির আঘাতে আহত দুই আনসার সদস্যরা হলেন মনসুর আলী ও মো. মিল্লাত। পরে তাদের মধ্যে মনসুর আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য জনকে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিন জানান,গত সপ্তাহ থেকে হাসপাতালের গেটের ভেতরে রোগীর গাড়ি ছাড়া অন্য সব যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে কিছু অটোরিকশা ভেতরে ঢুকতে চাইলে ওই আনসার সদস্যরা তাদের বাধা দেন। সে সময় কয়েকজন দুষ্কৃতকারী আনসার সদস্যদের ওপর হামলা চালায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
হাসপাতালের পরিসংখ্যানবিধ কামরুল হাসান মাসুদ জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের ফটকে দায়িত্বে থাকা আনসার সদস্যরা ফটকের যানজট নিরসনে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে হাসপাতালের ভিতরে ঢুকতে বাধা দেয়।
এ সময় রিকশায় থাকা অবৈধ স্ট্যান্ড চক্রের মূল হোতা মাহফুজ রিকশা থেকে উত্তোজিত হয়ে নেমে কর্তব্যরত ২ আনসার সদস্যকে ছুরিকাঘাত করে। এতে ২ আনসার সদস্য গুরুতর আহত হয়।
ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইর্ন্টান ডাক্তার এসোসিয়েশন, নার্সেস এসোসিয়েশন, স্বাধীনতা সমন্বয় পরিষদ,১৭-২০ গ্রেডের চতুর্থ শ্রেণির কর্মচারী,স্টুন্ডেস নার্সেস এসোসিয়েশন সহ হাসপাতালের কর্মচারীরা সকল সেবা কার্যক্রম বন্ধ করে হাসপাতালের প্রধান ফটকে বিক্ষোভ মিছিল করে এবং জরুরী সেবা ছাড়া আগামী ১২ ঘন্টা সকল সেবা কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com