মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

নোয়াখালীতে গণধর্ষন মামলার প্রধান আসামী আটক

মোঃ ইসমাইল হোসেন, নোয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৯০৩ বার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গণধর্ষনের ঘটনা ঘটেছে।ওই ঘটনার প্রধান আসামীকে আজ গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা সূত্রে জানায়, পশ্চিম বজরা গ্রামের রিক্সা চালক আবু জাহেরের কন্যা বিলকিছ আক্তার (১১) কে গত বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে ঐ গ্রামের আবুলের দোকানে মোবাইল মিনিট কার্ড কিনতে দোকানে পাঠালে, বাড়ী ফেরার পথে একই গ্রামের বাকের মিয়ার ছেলে আবদুর রব (২৩) ও বাচ্চু মিয়ার ছেলে রিপন (২৮) মেয়েটির গতি রোধ করে তার মুখে গামছা পেছিয়ে কাচারী স্কুলের পাশে ধান ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ।

এ সময় একই গ্রামের সেরু মিয়ার পুত্র সালা উদ্দিন (২৯) তাদেরকে পাহারা দেয় । খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায় ।

বৃহস্পতিবার রাতে কিশোরীর মা জহুরা বেগম বাদী হয়ে ৩ জনকে আসামী  করে সোনাইমুড়ী থানায় একটি  ধর্ষণ মামলা দায়ের করেন ।  মামলা নং-২৮

এদিকে এঘটনায় আজ রোববার (১৩ জুন) সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিনের নেতৃত্বে সোনাইমুড়ী থানা এলাকাধীন বাংলা বাজার থেকে মামলার প্রধান আসামী রিপন কে গ্রেফতার করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com