মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

নেছারাবাদে আসতে শুরু করেছে ভক্তরা

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৬ বার

উপমহাদেশের প্রখ্যাত আলেম, ইসলামী দার্শনিক হাদিয়ে যামান, মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নেছারাবাদ দরবার শরীফে বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল ও তোলাবায়ে মুছলিহীন সম্মেলন’ ২০২২ শুরু হচ্ছে আজ।

২২ ও ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার এবং বুধবার দু’দিন ব্যাপী এই মাহফিলে যোগ দিতে সাড়াদেশ থেকে ইসলামপ্রিয় জনতা এবং মুসলিহীন ভক্তরা সকাল থেকে নেছারাবাদে আসতে শুরু করেছে। বিকেল ৩টায় আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে মাহফিলের কার্যক্রম।

ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে দল-মত, ছেলছেলা নির্বিশেষে নেছারাবাদের বার্ষিক মাহফিলে যোগদান করে দো-জাহানের অশেষ নেকী হাসিল করার জন্য আহব্বান জানিয়েছে মাহফিল এন্তেজামিয়া কমিটি।

এর আগে বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল ও তোলাবায়ে মুছলিহীন সম্মেলন’২০২২ সফল করার লক্ষে ২১ ফেব্রুয়ারি সোমবার রাত সারে ৯টায় নেছারাবাদ কমপ্লেক্স থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক ঘুরে পুনরায় কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

আগামী ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফজরের নামাজের পরে আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুরের তানফীযী বয়ান ও আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে মাহফিল ও সম্মেলনের কার্যক্রম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com