শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

নিখোঁজ মেয়ের খোঁজে স্কুলে মা, নিয়ে গেলেন পোড়া ব্যাগ

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২২৪ বার
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চারদিনেও খোঁজ মেলেনি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মরিয়ম উম্মে আফিয়ার। নিখোঁজ মেয়ের খোঁজে তাই স্কুলে ছুটে এসেছেন শোকাহত মা। তবে তাকে ফিরতে হলো প্রিয় সন্তানের পোড়া স্কুল ব্যাগ হাতে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে স্বজনদের সঙ্গে পৌঁছান আফিয়ার মা উম্মে তামিমা । সোয়া এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে তিনি কান্না করতে করতে বের হয়ে আসেন। এ সময় স্বজনদের হাতে দেখা যায় আফিয়ার পোড়া স্কুল ব্যাগ।

আফিয়ার মামা সাব্বির জানান, ভাগ্নির শোকে তার বোন পাগল প্রায়। তিনি খুবই অসুস্থ, কথা বলার মতো অবস্থায় নেই। তাদের বাড়ি তুরাগের চণ্ডালভোগে।

এদিকে বিমান দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে একটি হেল্প ডেস্ক খুলেছে কর্তৃপক্ষ। সেখানেই নিখোঁজ সন্তানের তথ্য দিতে আসেন আফিয়ার মা।

গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও ১৬৪ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com