শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

নলছিটিতে সেনাবাহিনী ত্রাণ বিতরণ

ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৬০০ বার

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লগডাউনের কারনে অল্প আয়ের অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের পক্ষ থেকে অসহায় পরিবারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার ৭ জুলাই সকালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে চাল, ডাল, তেল, আটা, লবন বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার ২২ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন রাফিউদ অসহায়দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

পৌর এলাকার দিন মজুর সুফিয়া বলেন, এইবার বন্দে এই পেরথম চাউল, ডাইল পাইছি। আমার এই সম্পাতে আর খাওন কেনা লাগবেনা।

ভ্যান চালক আব্বাস ফকির বলেন, কেউ কিচ্ছু দেয়না, সকালে ঘরের সামনে আইয়া আর্মিরা একটা ব্যাগ আর ত্যালের বোতল দিয়া গেছে। আমি হেগো লইগ্যা দোয়া হরছি।

ক্যাপ্টেন রাফিউদ আনন্দবার্তা’কে বলেন, আমরা আমাদের সাধ্যমতো নিজেদের রেশন থেকে একটা অংশ প্রতিদিন টহলের ফাকে ফাকে অসহায়দের মাঝে বিতরণ করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com