শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

ধর্মীয় শৃঙ্খলা ও আনুগত্য একজন মানুষের জীবন কে সহজ করে তোলে- হাবিপ্রবি  উপাচার্য

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২৪৪ বার
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডরমিটরি-২ হলে চালু হয়েছে জুমার নামাজ। শুক্রবার(২৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এ নামাজের শুভ  উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান।

এসময় উপাচার্য বলেন, ধর্মীয় শৃঙ্খলা ও আনুগত্য একজন মানুষের জীবন কে সহজ করে তোলে। এজন্য আমরা নিয়মিত নামাজ পড়ব। এতে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বও সুন্দর হবে।
ডরমিটরি-২ হলের হল সুপার প্রফেসর ড. মো. আবু সাইদ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর ড. কামাল উদ্দিন সরকার।
কয়েক’শ শিক্ষার্থী ও হলের কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিতে এ নামাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, সহকারি প্রক্টর ড. মো. ইয়াসিন প্রধান, ডরমিটরি-২ হলের সহকারি হল সুপার অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, ড. মো. আতিকুল ইসলাম, ড. সাব্বির হোসেন সহ হলটির সাবেক হল সুপারবৃন্দ।
ওয়াক্তিয়া নামাজের সাথে এখন থেকে নিয়মিত পড়া হবে জুমার নামাজও। এতে খুশি হলটির আবাসিক শিক্ষার্থীরা।
১৭ ব্যাচের অনুষদের শিক্ষার্থী মোহাম্মদ আলী বলেন, কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লী ধারণের জায়গা কম। ফলে বেশিরভাগ সময়ই মসজিদের বাইরে অস্থায়ী ব্যবস্থা করে নামাজ পড়তে হয়। এখন আর সে সমস্যা থাকবে না। নিজেদের হলে জুমার নামাজ পড়তে পারবো, খুব ভালো লাগছে।
উল্লেখ্য, ডাইনিং, ক্যান্টিন, রিডিং রুম, ধর্মীয় প্রতিষ্ঠান সহ বেশ কিছু সুযোগ-সুবিধা বিশিষ্ট হাবিপ্রবি’র সবচেয়ে বড় এ হলটি তে প্রায় দুই হাজার আবাসিক শিক্ষার্থী নিয়মিত অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com