বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

দুমকিতে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে, আহত-৪০

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৮৯ বার

ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার পথে ঢাকা-কুয়াকাটা রুটের ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী ঈগল পরিবহন নামের যাত্রীবাহী বাসটি পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনায় পতিত বাসযাত্রীদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত অন্তত ৪০জনকে উদ্ধার করে বিভিন্ন বাহনে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

দুমকি থানা থেকে জানানো হয়েছে, গাড়ির চালক হেলপার পালাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে গাড়ীটি জব্দ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com