বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এক সপ্তাহ গরুর হাট বন্ধ

মোঃ আকবর আলী , ঠাকুরগাঁও
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৬৫০ বার
ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। আজ ১৬ জুন বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, (ভার্চুয়াল মাধ্যমে) প্রধান অতিথি পরিকল্পনা কমিশনের সদস্য এবং ঠাকুরগাঁও জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব শরিফা খান। বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, ৫০ বিজিবির উপ অধিনায়ক মেজর মো: মুজাহিদুল ইসলাম, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জেলার সকল গরুর হাট-বাজার ১ সপ্তাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। করোনার বিধি নিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে। সীমান্ত এলাকায় বিজিবি’র সহযোগিতায় জনসাধারণকে নিয়ে কমিটি গঠন করা হবে, যাতে করে অন্য কোন দেশের লোকজন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে।
অকারনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ভীড় জমালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। বৃহস্পতিবার থেকে এটি কার্যকর করা হবে বলে সভায় জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com