শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

ঝালকাঠীতে স্কুল ও মসজিদ নদীগর্ভে

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৫৬১ বার

বিষখালী নদীর আকস্মিক ভাঙনে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালীয়া ইউনিয়নের পশ্চিম দেউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারের অর্ধেক অংশ এবং একটি আধাপাকা মসজিদ মঙ্গলবার দুপুর সারে ১২ টায় ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়।

 

এঘটনায় মেহেদী হাসান (১৬) নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। এবং নেয়ামতুল্লা নামে আরেক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. ফারুক খান বলেন, সকাল ১০ টার পরে বিদ্যালয় ভবনের পশ্চিম অংশ কিছুটা দেবে গেছে।

 

আমরা শিক্ষকরা কয়েকজন ছাত্র নিয়ে স্কুলের মালমাল অন্যত্র সরাতে ছিলাম। দুপুর সারে ১২ টায় বিকট শব্দে ভেঙে নদীতে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শী খাইরুল বলেন, ভবনটি যখন দেবে যাচ্ছে তখন আমার আত্মীয় নেয়ামতুল্লাহ মোবাইল থেকে ভিডিও করতেছিলো।

 

আমি দৌরে সরে যেতে পাড়লেও নেয়ামত বিল্ডিংয়ের নীচে চাপা পরে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নলছিটি উপজেলার ষ্টেশন অফিসার আবুল হোসেন বলেন, আমরা একটি ইউনিট নিয়ে ঘটনা স্থলে এসে দেখি সাইক্লোন সেল্টারের পশ্চিম অংশ পানীর নিচে ডুবে আছে।

 

বিষয়টি তাৎক্ষণিক ভাবে বরিশাল নৌ ফায়ার স্টেশনকে অবগত করেছি। তারা নিখোজ নেয়ামতকে উদ্ধারের জন্য ডুবুরী নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com