শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

ঝালকাঠি লঞ্চ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ১৯৫ বার

সম্প্রতি ঢাকা-বরগুনা রুটের যাত্রীবাহী লঞ্চ অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের সুস্থ্যতার জন্য ঝালকাঠি সুগন্ধা নদীর তীরে পৌর মিনি পার্কে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আসর নামাজবাদ অনুষ্ঠিত দোয়া মিলাদের আয়োজক ছিলেন স্থানীয় বাসিন্দারা। এতে অংশ নেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পৌর মেয়র মোঃ লিয়াকত আলী তালুকদার, ২নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিলসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এ ছাড়াও ঘটনার রাতে উদ্ধার কাজে অংশ নেওয়া সকল সেচ্ছাসেবীরা দোয়া অনুষ্ঠানে অংশ নেয়।

দোয়া অনুষ্ঠানে সার্বিক সহায়তায় ছিলেন সমাজ সেবক মোঃ ছবির হোসেন, সাংবাদিক মনির হোসেন, স্থানীয় ব্যবসায়ী রায়হান হোসেন।

দোয়া মোনাজাতে মুঠোফোনে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com