শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

ঝালকাঠির কেফাইত নগরে নির্মান হচ্ছে কমলা শিশু কল্যান স্কুল

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২১৪ বার

ঝালকাঠি পৌর এলাকার ৭নম্বর ওয়ার্ডে অবস্থিত কিস্তাকাঠি আবাসন প্রকল্প। এটি শহর থেকে অনেকটা দূরে। এই এলাকায় প্রায় হাজার খানেক মানুষের বাস।

 

কোমলমতি শিশুদের শিক্ষার কথা চিন্তা করে বিগত সাত বছর আগে ২০১৪ সালে ঝালকাঠির কয়েকজন শিক্ষিত তরুণ তরুনীরা গড়ে তোলেন একটি শিক্ষা প্রতিষ্ঠান।

 

তখনকার সময় প্রতিষ্ঠানটির নাম দেয়া হয় ”শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়”। এর দুই বছর পরে ২০১৬ সালের আগষ্ট মাসে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন শিশু কল্যাণ ট্রাষ্ট এর অন্তর্ভুক্ত হয় এই বিদ্যালয়টি।

 

উদ্দোগতারাই প্রথম থেকে আজ পর্যন্ত এই স্কুলের শতাধিক শিশু শিক্ষার্থীকে পাঠদান দিয়ে আসছেন।

 

বিদ্যালয়টির জন্য নির্ধারিত কোনো কক্ষ না থাকায় গত সাত বছর ধরে কোমলমতি শিশু শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্পের কমিউনিটি সেন্টারের ভিতরে।

 

সম্প্রতি বিদ্যালয়টির জন্য ৭ কাঠা জমি কিনে দান করেছেন স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন অসীমাঞ্জলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. অসীম কুমার সাহা।

 

সোমবার বেলা ১১টায় নতুন জমিতে অনুষ্ঠানিক ভাবে ফলক উম্মোচন করে বিদ্যালয় ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী। একইসাথে প্রতিষ্ঠানটির নামকরণ করাহয় ১১১নং “কমলা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়”।

 

নতুন ভবন নির্মানের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বিষেশ অতিথি হয়ে উপস্থিত থেকে বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম, জমি দাতা অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ওয়ার্ড কাউন্সিলন হুমাউন কবির খান।

 

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com