বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

ঝালকাঠিতে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

ঝালকাঠী অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৫৭ বার

খুলনা, পটুয়াখালী এবং মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ আগস্ট) বিকেলে পোষ্ট অফিস সড়কের আখড়া বাড়ি মন্দির প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

 

শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা। হিন্দু-বৌদ্ধ-খিষ্টান ঐক্য পরিষদ এবং জেলা পূজা উদযাপন কমিটি যৌথ ভাবে এ কর্মসূচীর আয়োজন করেছিলো।

 

বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীতে বাংলাদেশ হিন্দু পরিষদ এবং মতুয়া সম্প্রদায়ের হরিচাঁদ-গুরুচাঁদ মন্দির নেতৃবৃন্দ অংশ নিয়েছে। হিন্দু-বৌদ্ধ-খিষ্টান ঐক্য পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট অমল চন্দ্র দাস এর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি ডা: অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, সদর উপজেলা শাখার সভাপতি দীলিপ হালদার এবং এ্যাড মানিক আর্চায্য, কার্তিক দত্ত, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিলসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com