শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

ঝালকাঠিতে সরকারী ভাবে চালু হলো বিউটি পার্লার

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৮ বার

উপজেলা পর্যায়ে নারীদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ঝালকাঠি জেলা পর্যায়ে নারীদের আত্ম-কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষে সেলস ও ডিসপ্লে সেন্টার এবং বিউটিপার্লার চালু করা হয়।

 

মঙ্গলবার বেলা ১২টায় ঝালকাঠি সদরে দুটি স্থানে ডিসপ্লে সেন্টার এবং বিউটিপার্লার জন সাধারণের জন্য উম্মুক্ত করা হয়।

 

ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে ফিতা এবং কেক কেটে কেন্দ্র দুটির উদ্বোধন করেছেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি।

কেন্দ্র উদ্বোধনের পর আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারিহা নিশাত, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালি, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান।

 

আলোচনা অনুষ্ঠানে ঝালকাঠি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অঃ দাঃ) উম্মে আয়শা সিদ্দিকা সভাপতিত্ব করেছেন।

ঝালকাঠি আমতলা সড়কের আরএস প্লাজা এবং থানা রোডের বিসমিল্লাহ্‌ টাওয়ারে চালু হওয়া কেন্দ্র দুটিতে নারীদের পোশাক, প্রসাধনী এবং নারী উদ্যোগতাদের হাতে তৈরী কুটির শিল্প সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে। পাশাপাশি সাজসজ্জা প্রসিক্ষণের জন্য বিউটিপার্লারের কার্যক্রম চালু থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com