শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

ঝালকাঠিতে শের-ই বাংলার জন্মদিন পালন

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২১৯ বার

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শের-ই বাংলা একে ফজলুল হকের ১৪৯ তম জন্মবার্ষিকী আজ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে ইতিহাসের কিংবদন্তী এই মহা পুরুষের জন্মস্থানে ২৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় আলোচনা সভা, স্মৃতিচারন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানটি আয়োজন করেছে সাতুরিয়া শের-ই বাংলা এ কে ফজলুল হক রিচার্চ ইন্সটিটিউট ও সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ.কে. এম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজ।

 

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, রাজাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, সাতুরিয়া এম.এম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মহিদুল ইসলাম মিঞা। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেছেন, সাতুরিয়া এম.এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল হাওলাদার।

 

অলোচনা অনুষ্ঠানে সমাপনি বক্তব্য দিয়েছেন, অনুষ্ঠানের সভাপতি সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু।

 

এছাড়া বক্তব্য দিয়েছেন, সমাজ সেবক মো. ফয়সাল হোসেন হিমেল, ইউপি সদস্য জলিল জমাদ্দার, সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ.কে. এম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক সিকদারসহ অনেক।

 

ইতিহাসের কিংবদন্তি এই মহা পুরুষের ১৪৯ তম জন্মবার্ষিকীতে তার জন্মভিটা সস্কারের দাবী জানিয়েছে এলাবাসী ও স্বজনরা। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন সাতুরিয়া গ্রামে ১৮৭৩ সালের এই দিনে মামার বাড়িতে জন্মগ্রহন করে ছিলেন তিনি।

 

অবিভক্ত বাংলার সাবেক মুখ্যমন্ত্রী এই মহান মানুষটির জন্ম বার্ষিকীতে এলাকাবাসীর দাবী তার স্মৃতি বিজরিত সাতুরিয়া জমিদার বাড়িটি সংস্কার করা এবং একই স্থানে তারনামে নাম করন করে একটি মহাবিদ্যালয় ও পিরোজপুরের কচা নদীর উপর নবনির্মিত সেতুটি তার নামে নাম করা হোক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com