শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ঝালকাঠিতে রক্ত দাতাদের সম্মাননা

মো. ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৭৫৭ বার
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ঝালকাঠির রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান করেছে স্থানীয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি’র অঙ্গসংগঠন ”ইয়াস ব্লাড ব্যাংক”। আজ ১৪ জুন সোমবার বিকেল সারে ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুগন্ধা সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন ইয়োথ অ্যাকশন সোসাইটির উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, মো. দিবস তালুকদার, ছবির হোসেন এবং হাসান মাহমুদ। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ অ্যাকশন সোসাইটির সভাপতি মোঃ সাকিল হাওলাদার রনি।
 সংগঠনটির সাধারন সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বির সঞ্চালনায় বক্তব্য দেন রক্তদাতা সুমাইয়া রহমান সেতু, রনি চন্দ্র এবং আবিয়ান হাসান। এসময় ১০জন রক্তদাতার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জোহর আলী।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com