রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

ঝালকাঠিতে মৎস অভিযানে ইউএনও’র উপর জেলেদের হামলা, আহত -১

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩২৭ বার

ঝালকাঠিতে মৎস অভিযানে গিয়ে মৌসুমি জেলেদের হামলার শিকার হয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার এ সময় অভিযানে ব্যবহাত ট্রলার চালক মো: কবির হোসেন (৩৫) আহত হয়েছে।

 

আজ ১৯ অক্টোবর মঙ্গলবার আনুমানিক সাড়ে এগারটার সময় জেলার সুগন্দা-বিষখালি নদীর মোহনা সংলগ্ন বিষখালি নদীর তীরবর্তী নাপিতেরহাট ( নপ্তারহাট ) বাজার এলাকায় এ হামলা ঘটনা ঘটে।

 

এ বিষয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু মৎস ব্যবসায়ীরা দ্রুত শিকারের জন্য নদীতে কারেন্ট জাল ফেলে ‘মা’ ইলিশ ধরছে, সংবাদের ভিত্তিতে ‘মা’ ইলিশ রক্ষায় সরকারি ঘোষনা মোতাবেক প্রতিদিনের মত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ সকালে ট্রলার যোগে মৎস অভিযানে যাই।

 

নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা সুগন্দা-বিষখালি নদীর মোহনা সংলগ্ন সুগন্ধা নদীতে মা ইলিশ শিকার করছে। সকাল থেকে সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে সুগন্দা-বিষখালি নদীর মোহনা দিকে গেলে সুগন্ধা নদীতে থাকা জেলেরা দূর থেকেই আমাদের উপস্থিতি বুঝতে পেরে তারা কেউ কেউ নৌকা, আবার কেউ কেউ নৌকায় জাল তুলে জালে থাকা মাছ নিয়ে পলিয়ে যেতে শুরু করে।

 

তাদের পিছু নিয়ে তাদেরকে ধরতে গেলে বিষখালি নদীর তীরবর্তী নাপিতেরহাট ( নাপ্তারহাট ) বাজার এলাকায় নৌকা রেখে নদীর কিনারে উঠে।

 

এ সময় অভিযানের ট্রলারটি সুগন্দা-বিষখালি নদীর মোহনা সংলগ্ন বিষখালি নদীর তীরবর্তী নাপিতেরহাট ( নপ্তারহাট ) বাজার এলাকায় থামলে প্রায় ৩৫/৪০জনের একটি দল দেশীয় অস্ত্র বৈঠা, রাম দা, লাঠি, ইট-পাটকেল হাতে নিয়ে আমাদের দিকে ধেয়ে আসে।

 

আমরা বিষয়টি বুঝতে পেরে নদীর তীর থেকে ট্রলারটি সরিয়ে আনলে পিছন থেকে তারা আমাদের ট্রলারকে লক্ষকরে ইট-পাটকেল, বৈঠা, লাটি ছুড়তে শুরু করে।

 

এ সময় জেলেদের ছোড়া একটি লাঠি ট্রলার চালক কবিরের শরীরে পড়লে কবির ট্রলারের নিচের অংশে পড়ে গিয়ে আহত হয়। পরে আমাদের আত্মরক্ষার জন্য আনসার সদস্যরা ফাকা গুলি বর্ষন করে।

 

এ বিষয় তিনি আরো জানান, অভিযানে আমি সহ তিনজন আনসার সদস্য, আমার অফিসের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সহ অভিযানে থাকা সকলকে নিয়ে ঝালকাঠি চলে আসি। একই সাথে ট্রলার চালক কবিরের চিকিৎসার ব্যবস্থা করে মামলার প্রস্তুতি নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com