শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

ঝালকাঠিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৩ বার

ঝালকাঠিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধায় স্মরণ করেছে সালাম-বরকতদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত বারোটা বাজার আগেই ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে ঝালকাঠির কেন্দ্রীয় শহীদ মিনারে।

ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার।

ঝালকাঠি জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১মিনিটে সর্ব প্রথম সালাম, বরকতসহ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী। এর পরপরই শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

তাদের শ্রদ্ধানিবেদন শেষে জেলা সদরের বিভিন্ন সরকারী ও আধাসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা একে একে শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেছেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাতেও ভাষা আন্দোলনের মহান শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রাতের পরে সকাল সাড়ে ৬টা থেকে জেলা এবং উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও সালাম, বরকতসহ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com