রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

ঝালকাঠিতে ট্যাংকারে বিস্ফোরন, নিহত ১

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৩৪ বার

শুক্রবার সকাল ৯টার কিছু আগে বিকট শব্দ আসে ঝালকাঠি সুগন্ধা নদীতে নোঙ্গর করা ও.টি সাগর নন্দিনী-৩ নামক তেলবাহী জাহাজ থেকে।

 

শব্দ পেয়ে জাহাজে থাকা জাহাজটির ড্রাইভার আজিম হোসেন (৩৪) ছুটে গিয়ে দেখতে পায় পাম্প রুমে বিস্ফোরন হয়েছে।

 

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আজিম বলেন, ‘পাম্প রুমে ৮জন কাজ করতে ছিলো, রুমে ঢুকে যে দৃশ্য দেখি কামরুল নামের সুকানীর নিথর দেহ পরে আছে, আরো ৭ জন দগ্ধ হয়ে কাতরাচ্ছে।

 

এরই মধ্যে জাহাজের অন্যান্য ষ্টাফরা ছুটে আসে। আমরা তখন ৯৯৯ নম্বরে ফোন করি। দ্রুত পুলিশ এবং দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন করেন এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঝালকাঠির কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, আমরা একটি লাশ উদ্ধার করেছি। এবং দগ্ধ ৭ জনকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়েছি।

 

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শরীফ ইকবাল বলেন, ঝালকাঠিতে বার্ন ইউনিট না থাকায় দগ্ধ ৭ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

 

রোগীদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজধানীর শেখ হাসিনা বার্ণ ইউনিট ও প্লাষ্টিক সার্জারী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল এর সহকারী পরিচালক কোবাদ আলী সরকার বলেন, বিস্ফোরনে তলা ফেটে আট লক্ষ লিটার ডিজেল ভর্তি জাহাজটিতে পানি উঠতে থাকায় সেটি আস্তে আস্তে নিমজ্জিত হতে থাকে। দ্রুত তেল অপসারন করা না হলে নদীর পানিতে ভেসে যাবে সব তেল। তবে এই ফাটল বন্ধ করা আমাদের স্বাদ্ধের বাইরে।

 

দুর্ঘটনা কবলীত জাহাজটি পরিদর্শন করেছে জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাহিতা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহার।

 

এছাড়াও পুলিশ ও সিআইডি কর্মকর্তারা জাহাজ পরিদর্শন করেছে।

 

এ পর্যন্ত জাহাজের তেল অপসারনের কোনো উদ্দোগ লক্ষ করা যায়নি। পদ্মা অয়েল কোম্পানীর ঝালকাঠি ডিপো সুপার (ডিএস) আখের আলী বলেন, জাহাজের তেল যেহেতু আমরা এখনো গ্রহন করিনি সেহেতু এই তেলের দায়দায়িত্ব জাহাজ কতৃপক্ষের।

 

তবে আমরা আমাদের পাম্প মেশিন দিয়ে সহযোগীতা করেছি। জাহাজের পেছনের অংশের তেল সড়িয়ে সামনের অংশে চেম্বারে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com