শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

ঝালকাঠিতে করোনা বৃদ্ধি ১ দিনে রোগীর সংখ্যা দ্বিগুন

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৮৬ বার

দেশের বিভিন্ন স্থানের মতো ঝালকাঠিতেও বৃদ্ধি পেয়েছে কভিড-১৯ নভেল করোনা ভাইরাসের সংক্রমনের হার।

এ জেলায় গত ১ দিনে রোগী বেড়েছে দ্বিগুন। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঝালকাঠিতে ২৩ জানুৃয়ারি নতুন আক্রান্ত হয়েছে ১০ জন।

যা আগেরদিন গত ২২ জানুয়ারি আক্রান্তের সংখ্যা ছিলো ৪ জনে। সরকারী হিসেবমতে এখন পর্যন্ত ঝালকাঠিতে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যের সংখ্যা মোট ৭৩ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে মানবদেহে করোনা ভাইরাসের সংক্রমন শুরুর পর থেকে এ পর্যন্ত ঝালকাঠি জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭১১ জন।

ওমিক্রনেরর সংক্রমন এড়াতে আরো আগ থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে স্বাস্থ্য বিভাগ।

জেলা প্রশাসন থেকে দেয়া তথ্য অনুযায়ী করোনা রোগীর চিকিৎসা সেবা দিতে ঝালকাঠি জেলার চার উপজেলার (রাজাপুর, নলছিটি, কাঠালিয়া, সদর) হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের ২৫০ টি বেড থেকে ১০৫ টি বেড প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের কাছে পর্যাপ্ত মাক্সসহ ৮শ সেট পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) মজুদ রয়েছে।

অন্যদিকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নিত্যদিনের কাজ করে যাচ্ছেন এখানকার সাধারন মানুষ। তবে জনগনকে স্বাস্থবিধি মানাতেও মাঠে নেই প্রশাসন।

জেলা প্রশাসক জানিয়েছেন সর্বসাধারণকে স্বাস্থ্যবিধি মানে চলার জন্য আমরা গোটা জেলায় মাইকিং করিয়েছি। সভা সমাবেশসহ সকল প্রকার গনজমায়েত যাতে না হয় সেদিকে কড়া নজর রাখছি।

সিভিল সার্জন ডা: শিহাব উদ্দিন বলেন, ঝালকাঠি জেলায় সরকারী চিকিৎসক সংখ্যা ৭৩ জন, নার্স রয়েছে ১৫১ জন। এছাড়া সকল উপজেলায় করোনা/ওমিক্রন উচ্চ মাত্রায় বৃদ্ধি হলে স্বাস্থ্য বিভাগ থেকে রোগীদের চিকিৎসাসহ সব ধরনের সহযোগীতার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com