শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

ঝালকাঠিতে এক কিলোমিটার সড়কের ময়লাআবর্জনা পরিস্কার

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২৬৩ বার

ঝালকাঠি শহরের একটি সড়কের এক কিলোমিটার জুড়ে ময়লা আবর্জনা ও ঝোপ-ঝাড় পরিস্কার করেছে পৌর কর্তৃপক্ষ।

 

পাশাপাশি মশা নিধনের ওষুধ স্প্রে করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আওয়ামীলীগ ও বিএনপির রাজনৈতিক দুইজন ফেলোর উদ্যোগে পৌর কর্তৃপক্ষ এ কার্যক্রম সম্পন্ন করে।

 

এতে সহযোগিতা করেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও কাউন্সিলর হাফিজ আল মাহমুদ।

বৃহস্পতিবার বেলা ১২ টায় ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির রাজনৈতিক ফেলো অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।

 

মূলপ্রবন্ধ উপস্থাপন করেন রাজনৈতিক ফেলো ফাতেমা বেগম মুক্তা।

 

লিখিত বক্তব্যে জানানো হয়, ঝালকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্যচাঁদকাঠির এক কিলোমিটার একটি সড়ক দীর্ঘ দিন ধরে ময়লা আবর্জনা ও ঝোপ-ঝাড়ে পরিপূর্ণ ছিল।

 

এতে মশার উপদ্রব বেড়ে যায়। দুর্ভোগে পড়ে সড়কটির পাশে বসবাসকারী তিন হাজার বাসিন্দা।

 

বিষয়টি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোদের নজরে আসে। স্থানীয় ৪৫ জন বাসিন্দাকে দিয়ে ময়লা আবর্জনা পরিস্কারের জন্য পৌর মেয়রের কাছে আবেদন করে।

 

মেয়রের নির্দেশে গত ২২ ও ২৩ নভেম্বর সড়কটি পরিস্কার করা হয়। এতে সহযোগিতা করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সদর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ও রাজনৈতিক ফেলো ইসরাত জাহান সোনালী, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল ও অ্যাডভোকেট সাকিনা আলম লিজা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com