শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

ঝালকাঠিতে আনসারের জেলা সমাবেশ

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৫৮ বার

ঝালকাঠিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১ টায় ঝালকাঠি জেলা কমান্ড্যন্ট এর কার্যালয়ের সবুজ চত্বরে বেলুন উড়িয়ে সমাবেশ উদ্ভোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ পরিচালক মো. আশরাফুল আলম।

এর আগে সকাল ১১ টায় একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিন করেছে। ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী সমাবেশের সভাপতিত্ব করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এবং ৩৪ আনসার ব্যাটালিয়ন পটুয়াখালীর পরিচালক কামরুজ্জামান।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যান্যের মধ্যে বক্তব্যদেন, ঝালকাঠি সিভির সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. হাফিজুর রহমান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যাবস্থাপক ওয়াজেদ হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে ঝালকাঠি জেলা কমান্ড্যন্ট আলমগীর হোসেন, উপজেলা কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা বক্তৃতা করেছেন।

পরে আনসার সদস্যদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিনসহ বিশেষ পুরস্কার তুলে দেয়া হয়। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আনসার ওও ভিডিপির সদর উপজেলা প্রশিক্ষক মো. শফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com