শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

ঝালকাঠিতে আগুনে পুড়লো প্লাষ্টিকের গোডাউন

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯২ বার

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ নামক স্থানে আগুনে পুড়েগেছে একটি প্লাষ্টিকের গোডাউন।

 

মঙ্গলবার রাত সারে ৯ টার দিকে হটাৎ আগুনের লেলিহান শিখা উপরে উঠতে থাকে। কারখানাটির সামনেই “তুর্য ফিলিং ষ্টেশন” নামক একটি পেট্রোলপাম্প থাকায় আশপাশের এলাকাগুলোতে আতংক ছড়িয়েপরে।

খবর পেয়ে বরিশাল, বাকেরগঞ্জ এবং নলছিটি থেকে দমকল কর্মীরা ৪ টি ইউনিট নিয়ে ঘটনা স্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা খালেকুজ্জামান খান। তিনি আনন্দবার্তা’কে জনিয়েছেন, আগুনে পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পুরে যাওয়া গোডাউনটির মালিক ঝালকাঠি জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্বা মজিবুর রহমান বলেন, তিনি তার ঘরটি রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছে ভাড়া দিয়েছেন। সেখানে একটি প্লাষ্টিকের গোডাউন ছিলো।

রফিকুল ইসলাম বলেন পুরোনো পলিথিন পেপার ওয়াশ করে বিক্রির জন্য এই গোডাউনে রাখা হতো। রাতে অগ্নিকান্ডের সময় ভেতরে কেউ ছিলোনা বলেও জানান তিনি।

আগুনটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লেগেছে বলে প্রথমিক ধারনা করা হচ্ছে। এমনটাই জানিয়েছে ফায়ার সার্ভিস, ঘর মালিক এবং স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com