শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

ঝালকাঠিতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৫২ বার

দেশের বর্তমান সম্প্রদায়িক পরিস্থিতির বিষয়ে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে ঝালকাঠি জেলা আওয়ামীলীগ।

 

আজ (১৯ অক্টোবর) মঙ্গলবার বেলা ১২ টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সবাবেশটি করেছে তারা।

 

‘যদি তুমি মানুষ হও, ধর্মান্ধতা রুখে দাও’ এই শ্লোগান নিয়ে আয়োজিত সবাবেশে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সাধারণ অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

 

সমাবেশে বক্তব্য দেন, দলটির জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান নুরুল আমীন সুরুজ, ইউপি চেয়ারম্যান, মজিবুল হক আকন্দ, ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান, পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, যুবলীগের জেলা শাখার আহবায়ক রেজাউল করিম জাকির, ছাত্রলীগ নেতা উজ্জল মজুমদারসহ অনেকে।

 

খান সাইফুল্লাহ পনির তার বক্তৃতায় বলেন, দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যে স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত বিএনপি’র উস্কানিতে একটি মহল মন্দিরে হামলা করেছে। ঐমহলটির উদ্দেশ্য সরকারকে হিন্দু সম্প্রদায়ের কাছে বিতর্কে ফেলা।

 

তরুন কর্মকার তার বক্তৃতায় বলেন, কুমিল্লার ঘটনা যারা ঘটিয়েছে তারা সকলেই বহিরাগত ছিলো। ৭১’এর পর থেকে আজ পর্যন্ত এদেশে হিন্দু সম্প্রদায়ের উপর যে অত্যাচার করা হয়েছে তার জবাব দেয়ার সময় এসেছে, হিন্দু সম্প্রোদায়ের সকলকে পাড়া মহল্লায় পাহাড়ার মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠিকে ধরে প্রতিহত করার আহব্বান জানানো হয়।

 

সমাবেশের আগে শহরে একটি শান্তি শোভাযাত্রা করেছে দলের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ করা হয়।

 

শোভাযাত্রায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com