বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

ছোট ফেনী নদীতে নৌকা উল্টে নরসুন্দর নিখোঁজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার ঘাটে নদীর পাড় থেকে গাছ উপড়ে পড়ে নৌকা ডুবে এক নরসুন্দর নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ সজিব জলদাস (২৩) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ জেলে বাড়ির জনার্দন জলদাসের ছেলে। তিনি পেশায় নুরসুন্দর ও কন্যা সন্তানের জনক ছিলে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুছারপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজার এলাকার ছোট ফেনী নদীতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত কিছু দিন আগে বন্যার পানিতে মুছাপুর স্লুইসগেট রেগুলেটর তলিয়ে যায়। এরপর থেকে মুছাপুর ইউনিয়নের ছোট ফেনী নদীর সংলগ্ন মুছাপুর ক্লোজার এলাকায় ভাঙন দেখা দেয়।

শুক্রবার দুপুরের দিকে সে তার বাবার সাথে উপজেলার ছোট ফেনী নদীর উড়িরচর এলাকায় মাছ ধরতে যায়। মাছ ধরে বিকেল সাড়ে ৪টার দিকে বাবার সাথে নৌকায় করে মুছাপুর ক্লোজার ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেন।

যাত্রা পথে তারা মুছাপুর ক্লোজার ঘাট সংলগ্ন এলাকার ছোট ফেনী নদীর পাড়ের কাছাকাছি পৌঁছলে নদীর পাড়ে থাকা দুটি ঝাউ গাছ উপড়ে তাদের নৌকার ওপর পড়ে।

এতে নৌকা ডুবে সজিব ছোট ফেনী নদীতে নিখাঁজ হয়ে যায়।

পরে তার বাবা পাড়ে উঠে এসে বিষয়টি সবাইকে জানায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে নদীতে খোঁজাখুঁজি শুরু করে। তবে ঘটনার সাড়ে ৩ঘন্টা পার হয়ে গেলেও তাকে এখননো পাওয়া পায়নি।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ জামিল মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।

এখনো নিখোঁজ যুবকের সন্ধ্যান পাওয়া যায়নি। সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হচ্ছেনা। শনিবার সকালে চট্রগ্রাম থেকে একদল ডুবুরি দল আসার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com