বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

চলতি বাজেটে খুশি পাবনার বিড়ি মালিক ও শ্রমিকরা

পাবনা প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৬৩৩ বার

শিল্প বাচাও, শ্রমিক বাচাও শ্লোগান নিয়ে শনিবার (২৬জুন) সকালে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন কার্যালয়ে পাবনা জেলা বিড়ি শিল্পের শ্রমিক ও মালিক সমন্বয়ে ২০২১-২২ অর্থ বছরের বাজেটের উপর আলোকপাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বাজেটে বিড়ি শিল্পে কোন কর আরোপ না করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদসহ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়। সে সাথে নিম্নস্তরের সিগারেট ও বিড়ি শিল্পের মধ্যে বৈষম্য নিরসনের জন্য দাবী জানানো হয়। জেলা বিড়ি শিল্প মালিক সমিতি পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি মো. হারিক হোসেনের সঞ্চালনায়, পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি মো.শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন , পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারোফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সহ-সভাপতি কাজী হুমায়ূন কবির, সহ-সাধারন সম্পাদক, নয়ন সেখ, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক ও পাবনা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারন সম্পাদক মো. শামীম ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com