শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

শেখ হাসিনা ভারতে কি তার স্বামীর বাড়ী গেছেন পাবনায় – রিজভী আহমেদ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘শেখ হাসিনা নাকি পদত্যাগ করেন নাই, তিনি ভারতে অবস্থান করছেন। তার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ভারত বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্ক তবে কি আপনি স্বামীর ঘরে বেড়াতে গেছেন? স্বামীকে তালাক দিয়ে আসতে পারছেন না?

তিনি আরও বলেন, অন্তবর্তি সরকারকে বিএনপিসহ সকল দল সমর্থন জানিয়েছে তাদের প্রতি আমাদের সমর্থন রয়েছে।

আপনারা প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা নিন।

রোববার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাবনা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম মির্জা আদুল আউয়াল এর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনা বেড়া উপজেলার বিএনপি আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির ভাষণে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ সব কথা বলেন।

কৈটলার জয়নগর ঈদগাহ মাঠ প্রঙ্গনে এই স্মরণ সভার আয়োজন করা হয়৷ পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ স্মরণ সভায় তিনি আরো বলেন, আয়না ঘর কোন প্রতিষ্ঠানের ছিল না, দেশের প্রতিটা জেলখানাই ছিলো আয়না ঘর।

অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, মাস্টার, আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, রেহানুল ইসলাম বুলাল, শহিদুল ইসলাম লালু, জহুরুল ইসলাম, হিমেল রানা সহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে মরহুম মির্জা আব্দুল আউয়ালের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশবাসীর মঙ্গলকামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com