শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য

গৌরীপুরে ২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলন

মো. সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৮৬ বার

২০০৪এর ২১আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত ঘৃণ্য গ্রেনেড হামলার প্রতিবাদে শনিবার (২১ আগস্ট) ময়মনসিংহের গৌরীপুরের ৩নং অচিন্তপুর ইউনিয়নে আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু করে শাহাগঞ্জ বাজার প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মঞ্চে এসে শেষ হয়।

 

মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল কাশেম লস্কর বেপারী, মৎস্যজীবী লীগ গৌরীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রানা আহম্মেদ কদ্দুস, কৃষকলীগ সভাপতি কামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোঃ শাহিন, যুবলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, শ্রমিকলীগ আহবায়ক খায়রুল ইসলাম ও যুগ্ন আহবায়ক কাজী রশিদ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আশিক নুরী, বাংলাদেশ ছাত্রলীগ গৌরীপুর কলেজ শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মোঃ রাকিনূর প্রমুখ।

 

এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

 

বক্তারা একুশে আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত মানুষ রূপি হায়নাদের শতভাগ বিচার নিশ্চিত করার দাবি জানান এবং হামলার মাস্টারমাইন্ড তারেক জিয়াকে দেশে এনে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

 

 

সন্ধ্যায় এই নৃশংস হত্যাকাণ্ডের নিহত আইভি রহমানসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিক্ষোভ প্রকাশ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com