মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

গোপালপুর কমিউনিটি ক্লিনিকে ১১’শ ৬৫ জনকে করোনা ভ্যাকসিনের ২য় ডোজ প্রদান 

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩২৩ বার
আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের গোপালপুর কমিউনিটি ক্লিনিকে ১১’শ ৬৫ জনকে করোনা ভ্যাকসিনের ২য় ডোজ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার(২১ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এ ভ্যাকসিন প্রদান করা হয়।
গতমাসের ১১ ও ২২ নভেম্বরে পরপর  দুই দফায় এ ক্লিনিক থেকে যারা প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছিলেন গতকাল তারা এ দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেন।
আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের সহায়তায় এ ভ্যাকসিন প্রদান করা হয়। ভ্যাকসিন প্রদান করেন আশরাফুল ইসলাম ও মোবারক সরকার নাহিদ।
ভ্যাকসিন গ্রহীতা জাহিদুল ইসলাম বলেন, নিজ এলাকা থেকে ভ্যাকসিন নিতে পেরেছি, এটা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে সরকার।
রিজিয়া খাতুন নামের এক বৃদ্ধা বলেন, আটঘরিয়া ম্যালা দূরে। লইড়বির চইরবির পারিনি। যাইবির পাইরতেম না। হেনতিন লিলেম, গাড়ি বারাও বাইচলি।
গোপালপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী মোবারক সরকার নাহিদ জানান, মহামারী করোনা যেন আর ছড়াতে না পারে সেজন্য সরকারের দূরদর্শী উদ্যোগ এটা।
শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় এখন করোনার ভ্যাকসিন পৌঁছে যাচ্ছে।
চান্দাই কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী খলিলুর রহমান বলেন,  সুষ্ঠুভাবে আমরা ভ্যাকসিন প্রদান করেছি।
প্রতিটি মানুষ যেন ভ্যাকসিনের আওতায় আসতে পারে, সে জন্য যথাযথ নির্দেশনা মেনে আমরা প্রচারণাও চালিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com