বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

গাজীপুরে নিখোজ দুই দিন পর ভাসমান মরদেহ উদ্ধার

মোঃ রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৬১৬ বার
গাজীপুরের শ্রীপুরে গোসলে নেমে শীতলক্ষ্যায় ডুবে নিখোঁজ হওয়ার দুইদিন পর শনিবার (২৬ জুন) সকালে কিশোর বিশ্বজিত বাঁশফোরের (১৭) লাশ উদ্ধার হয়েছে। কাপাসিয়া ব্রীজের নিচে শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিশ্বজিত বাঁশফোড় (১৭), শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড শ্রীপুর সদরের বিনয় বাঁশফোড়ের ছেলে। তিনি গত বছর শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন।
কাপাসিয়া থানার এসআই মো. নাহিদ হাসান খান জানান, শনিবার সকাল ৮টার দিকে এলাকাবাসী কাপাসিয়া ব্রীজের নিচে শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে সাড়ে ৮টার দিকে কাপাসিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
বৃহস্পতিবার বিশ্বজিতের বন্ধু বিজয়ের জন্মদিন ছিল। এ উপলক্ষে তারা ১০-১১ জন বন্ধু মিলে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গার শাহ্-সিমেন্ট ঘাট এলাকায় গোসলে যায়।
গোসলের এক পর্যায়ে বিশ্বজিত পানিতে তলিয়ে যান। স্থানীয়দের সহায়তায় বন্ধুরা নদীতে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
মিজানুর রহমানের নেতৃত্বে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দল নদীতে ওই কিশোরকে উদ্ধারে বিকেলে অভিযান শুরু করে। রাত ৮টার পর্যন্ত ওই কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরেডুবুরীরা তল্লাশী অভিযান শেষ করে চলে যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com