বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত, আহত ২

মো. রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৬৪৪ বার

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় কাভার্ড ভ্যান এর চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে এবংআহত হয়েছে আরও দুইজন নারী শ্রমিক। আজ ১৬ জুন বুধবার সকাল পৌনে আটটার দিকে কোনাবাড়ী আন্তঃ সড়ক আমবাগ ব্রিজের উপরে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী পোশাক শ্রমিক কোহিনুর খাতুন (২৫) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার রাধাকানাই গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে নাজমুল হকের স্ত্রী।

 

তিনি আমবাগ পশ্চিমপাড়া তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া থেকে কোনাবাড়ী তুসুকা গ্রুপের একটি পোশাক কারখানায় কাজ করতেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । তবে পোশাক শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

 

জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, সকালে কোনাবাড়ী থেকে দুটি কাভার্ড ভ্যান আমবাগ ব্রীজের উপরে ওঠে। এসময় হাজার হাজার পোশাক শ্রমিকেরা ব্রিজের উপর দিয়ে কর্মস্থলে আস ছিল। কাভার্ড ভ্যান চালক পথচারীদের উপরে উঠিয়ে দিলে ঘটনাস্থলেই একজন মারা যান আরো দুইজন আহত হন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাক দুটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com