বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কীটনাশক ব্যবসায়ী নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ বার
ফাইল ফটো

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাটারী চালিত অটোর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন সরকার বাদশা (৫৬) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার পৌর শহরের তিস্তা বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। রুহুল আমিন সরকার বাদশা উপজেলার পশ্চিম বেলকা গ্রামের সৈনিকপাড়া গ্রামের আব্দুল জলিল সরকারের ছেলে।

তিনি সুন্দরগঞ্জ পৌর এলাকায় বসবাস  এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  রোডে কীটনাশকের ব্যবসা করে আসছিলেন।

জানা যায়, আজ বিকালে উপজেলা শহরের বাসা হতে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি বেলকায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারী চালিত অটো বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ  হলে তিনি গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. মাহবুব আলম জানান, সড়ক দুঘর্টনার বিষয়টি সম্পর্কে অবগত আছেন। এ নিয়ে থানায় কেউ  লিখিত অভিযোগ করে নাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com