বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কুয়াকাটায় জিও ব্যাগ দিয়ে বাধ রক্ষায় গাফিলতি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৪৪ বার

ঘুর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়াকাটা সৈকত সুরক্ষা প্রকল্প। সৈকত সুরক্ষায় স্থাপন করা জিও ব্যাগ এবং জিও টিউব ঢেউয়ের তান্ডবে ক্ষতবিক্ষত হয়ে বালু বেড়িয়ে যায়।

এতে প্রাথমিক সৈকত সুরক্ষা প্রকল্পের ৭০ ভাগ ক্ষতি হয়।

এরফলে সৈকতের কোল ঘেষে অবস্থিত মসজিদ, মন্দির, মার্কেট, আবাসিক হোটেল সহ জেলা প্রশাসনের ট্যুরিজম পার্ক, ট্যুরিস্ট পুলিশ বক্স ও পৌরসভা কর্তৃক নির্মানাধীন মেরিন ড্রাইভ সড়ক ঝুঁকির মধ্যে পরেছে।

চলতি বর্ষা মৌসুমে সৈকতের জিরো পয়েন্ট এলাকার দুই দিকে প্রাথমিক ঝুঁকি বিবেচনায় জরুরী মেরামতের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। সৈকতের ভূ-ভাগ ঘেঁষে ৩’শ ৬৫ মিটার এলাকায় জিও টিউব স্থাপনের কাজ শুরু করে। এর ব্যয় নির্ধারন করা হয় ৩০ লাখ টাকা। যা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে মনে করছেন ভুক্তভোগীরা।

ঘুর্ণিঝড় রেমালে সৈকত সুরক্ষা প্রকল্পের ক্ষতি বিবেচনায় এই জরুরী মেরামত প্রকল্পটি শুধুমাত্র জোড়াতালি দেওয়া ছাড়া আর কিছুই নয়। প্রকল্পের পরিধি এবং প্রকল্প ব্যয় বৃদ্ধির মাধ্যমে প্রাথমিক সুরক্ষা নিশ্চিতের দাবী জানান ঝুঁকিতে থাকা ব্যবসায়ীরা।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানাগেছে, কুয়াকাটা সমুদ্র সৈকতের বালু ক্ষয় রোধে একাধিকবার প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয় পাঠালেও নানা কারণে তা গৃহিত হয়নি। তাই পরিক্ষামুলক ভাবে তিন দফায় সৈকত রক্ষায় জিও টিউব ও জিও ব্যাগ স্থাপন করা হয়।

সর্বশেষ ২০২৩-২৪ অর্থ বছরে ২ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে সৈকতের ভূ-ভাগ ঘেঁষে ১৫’শ মিটার সৈকত প্রাথমিক সুরক্ষায় জিও ব্যাগ এবং জিও টিউব স্থাপন করে। এ কাজের শেষের দিকে এসে ঘুর্ণিঝড় রেমালে ব্যাপক ক্ষতি হয়।

কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থ যাত্রী সেবাশ্রম   সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন জানান, মন্দিরের সামনে জিও টিউব ও জিও ব্যাগ স্থাপন করে বালুর রাস্তা তৈরির কারণে রেমালের তান্ডব থেকে মন্দির এলাকা রক্ষা পেয়েছে। তবে রেমালে অনেক ক্ষতি হয়েছে। চলমান বর্ষায় সমুদ্রের পানির উচ্চতা বেড়েছে। এর পাশাপাশি ঝুঁকিও বেড়েছে।

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

২৬-০৮-২০২৪

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com